জিয়াউর রহমান জিতু (মীরসরাই,চট্টগ্রাম)
মীরসরাই উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী তথ্য কমিশন এর অধিনে ১৯ জুন মীরসরাই উপজেলা অডিটরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সময়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন) মোঃ সিরাজুল ইসলাম খান বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দূর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এছাড়াও তথ্য কমিশনের বিভিন্ন তথ্য বিষয়ে আলোচনা করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন) মোঃ সিরাজুল ইসলাম খান, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও সাংবাদিক সহ প্রমুখ।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ