নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের শাক্যমুনি বিহারে উপজেলা ত্রিপিটক শিক্ষা পরিষদের ২৪ তম বার্ষিক সম্মেলন,শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বিহার প্রাঙ্গনে শুক্রবার (১৪ জুন ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সভাপতি সুমঙ্গল মহাস্থবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের সহকারি পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী বড়ুয়া। প্রধান ধর্মদেশক ছিলেন রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক শুদ্ধানন্দ থের। বক্তব্য দেন বর্তমান সাধারন সম্পাদক ভিক্ষু কে. শাসনপ্রিয়, পরিষদের হিসাব পরীক্ষক দীপংকর থের, পদুয়া শাক্যমুনি বিহার উন্নয়ন কমিটির সভাপতি অসীম কুমার চৌধুরী, সম্পাদক স্মৃতি কুমার চৌধুরী, ভিক্ষুদের মধ্যে সুমন শ্রী থের, ক্ষেমানন্দ থের, জ্ঞানবংশ থের, সত্যানন্দ থের, উত্তমানন্দ থের, মৈত্রীজ্যোতি থের, প্রকৌশলী মিল্টন বড়ুয়া, শিক্ষক ছোটন বড়ুয়া, জয়ন্ত কুমার চৌধুরী, লিটন বড়ুয়া, রত্না মুৎসুদ্দী, প্রদীপ কুমার বড়ুয়া, তরনী সেন বড়ুয়া, সাধন বড়ুয়া, মানিক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে ৩০৮ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ এবং ত্রিপিটক শিক্ষা পরিষদে অবদান রাখায় ৯ জনকে সম্মাননা প্রদান করা হয়।
সর্বশেষ সংবাদ
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি



