বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে কাল রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে আওয়ামী লীগ। শনিবার বিকেলে এক জরুরি বৈঠকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কর্মসূচি ঘোষণা করেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কেশৈহ্লা জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মারমার হত্যার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে উজিমুখ পাড়ার খামারবাড়ি থেকে পৌরসভার সাবেক কাউন্সিলর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চ থোয়াই মং মারমাকে সন্ত্রাসীরা অপহরণ করে। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ