শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এসআই শহিদুল ইসলাম মোল্লা (বিপিএম)।টানা ১১ বারের মতো সফল পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছে।
বিভিন্ন মামলা সফলতা সাথে তদন্ত করে সঠিক রহস্য উদঘাটন করেছে এই পুলিশ কর্মকর্তা।
(২২ মে) বুধবার দুপুর ২টায় ঢাকা রেঞ্জ কার্যালয়ের ক্রাইম কনফারেন্স কক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদোন্নতি প্রাপ্ত) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (পিপিএম) আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা স্মারক সনদপত্র ও পুরস্কারের নগদ অর্থ তুলে দেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম মোল্লা (পিপিএম)’র হাতে।
এর পূর্বে জোড়া খুন, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং ক্লোলেস মামলা তদন্ত করে রহস্য উদঘাটনের জন্য টানা ১০ম বার পুরস্কৃত হন তিনি।
ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদোন্নতি প্রাপ্ত) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম- (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম) বার পিপিএম বার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) আসাদুজ্জামান (বিপিএম) বার (পিপিএম) বার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সালেহ মুহাম্মদ তানভীর, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম) সহ ঢাকা রেঞ্জের অন্যান্য পুলিশ সুপারগন।



