মির্জাপুর দরবার শরীফ গাউছিয়া (মছিহ মঞ্জিলে) আওলাদে রাসূল (সাঃ) ও শাহেন শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) এর স্নেহধন্য, মী-রে মেহ্ফিলে সামা হযরত মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভান্ডারী (রঃ) এর ২য় বার্ষিক ওরশ শরীফ গাউছিয়া মছিহ মঞ্জিলে মহাসমারোহে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গাউছিয়া মছিহ্ মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাৎ হুছাইন মির্জাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহাজাদা মাওলানা মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার খতিব আলহাজ্ব হাফেজ মুহাম্মদ মাওলানা আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের, মাওলানা মুহাম্মদ ইউনুচ, সৈয়দ আবদুল মন্নান, মোমিন উল্লাহ রাসু, মুহাম্মদ আবুল কালাম, সৈয়দ আবদুল মন্নান, মাস্টার বটন কুমার দে, সৈয়দ আবদুল রব্বান, রেজাউল করিম লিটন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মুনিরুল হক, মোহাম্মদ মামুন, সাংবাদিক মোহাম্মদ রফিক, সাংবাদিক সমীর কান্তি দাশ, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, মোহাম্মদ সাইদুল, সুমন দাশ প্রমূখ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল, রওজা শরীফ গোসল, খতমে কোরান ও গাউছিয়া শরীফ, মিলাদ শরীফ, ছেমা মাহফিল ও তবরুক বিতরণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ