নগরীর পতেঙ্গায় অক্সফোর্ড মর্ডান কর্মাস কলেজের ইফতার ও দোয়া মাহফিল কাটগড় হোটেল এস.আর মিলনায়তনে ১৯মে (১৩রমজান রোববার ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ছালেহ আহম্মদ চৌধুরী, বিশেষ আলোচক ৪০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন,শিক্ষাবিদ মোঃ ওয়াহিদুল আলম মাস্টার,নগর যুবলীগ সদস্য ওয়াহিদ হাসান, কলেজের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন।
প্রতিষ্ঠানের উপদেষ্টা ডাঃ শাহজাহান আলীর সভাপতিত্বে এবং পতেঙ্গা ক্যাম্পাসের অধ্যক্ষ এস.এম দিদারুল আলমের সঞ্চালনায়ে দোয়া মাহফিলে বিশেষ মুনাজাত করেন মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন।এ সময় কলেজের অগ্রযাত্রা ও শুভকামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সৈয়দ জামাল উদ্দিন,শিক্ষক এম.খবির উদ্দিন,আশিফের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুখ আলম,নাজির পাড়া আইডিয়াল স্কুলের পরিচালক ও শিক্ষক ওমর ফারুক জয়,শিক্ষা ও সাহিত্য সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা এবং মাহফিলে পবিত্র কোরআন তেলওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর ছালেহ বলেন, শিক্ষা বিস্তারে প্রত্যক মানুষের এগিয়ে আসা উচিত।আর পতেঙ্গার শিক্ষা অগ্রসরতায় অক্সফোর্ড মর্ডাণ কলেজ সেই আশার আলো জালাতে সচেষ্ট হবেন।
পরিশেষ বিভিন্ন স্কুল/কলেজের মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষক,অভিভাবক,ছাত্র-ছাত্রী ইফতার ও দোয়া মাহফিলে শরিক হোন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী


