ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশের তরুণ নারী শিল্পোদ্যোক্তা ও আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান। গত ১১ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩৪ তম বার্ষিক সাধারণ সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, ইউসিবি’র অন্যতম উদ্যোক্তা পরিচালক, ইউনুসকো গ্রুপের চেয়ারম্যান হাজী ইউনুস আহমেদ। এছাড়া, ইসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আনিসুজ্জামান চৌধুরী। তিনি রনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক। রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম খান। অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক আখতার মতিন চৌধুরী, এফসিএ, এফসিএস।
সর্বশেষ সংবাদ
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী



