সুযোগ কাজে লাগাতে পারলে ভাগ্যের পরিবর্তন করা যায়। ড্রাইভার ভাই দের ভাগ্যের পরিবর্তনের জন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ন্যামস মোটরস লিমিটেড ইতালির বিখ্যাত পিয়াজিও ব্র্যান্ডর অটোরিক্সা আমদানি করেছেন। একটি ডাউন পেমেন্টের মাধ্যামে এই কোম্পানি গাড়ি সরবরাহ করার উদ্যোগ নিয়েছেন।এদেশে ক্রমান্বয়ে গরীব মানুষের সংখ্যা কমে আসছে। নতুন নতুন পলিসি নিয়ে দেশের শিল্পদ্যোক্তারা কর্মসূচী হাতে নিলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
ন্যামস মোটর লিঃ এর তিনদিনব্যাপি চট্টগ্রামের লালদীঘির মাঠে আজ সকাল ১০টায় বিক্রয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনদানকালে চসিক মেয়র আ জ ম নাসির উদ্দিন এই কথা বলেন।এই সময় ন্যামস মোটরস লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান (অবঃ), সহকারী পরিচালক তৌসিফ-উজ-জামান, মুহাম্মদ নুর উদ্দিন জাহাঙ্গীর, এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম ও স্হানীয় ডিলার দিদারুল ইসলাম উপস্হিত ছিলেন।প্রসংগত এই মেলায় সিএনজি চালিত অটোরিকসা তিন লাখ আশি হাজার টাকা ও এলপিজি চালিত অটোরিকসা তিন লাখ সত্তর হাজার টাকায় বিক্রি হচ্ছে ও ৫০ হাজার টাকা ডাউনপেমেন্টেও ক্রেতারা গাড়ী নেবার সুযোগ রয়েছে।এই মেলা আজ থেকে তিন দিন চলবে।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের অংশ উদ্ধার
- ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
- Unveiling Unique Jackpot Slotları at Pin-Up Casino Azərbaycanda!
- The Serendipitous Events That Favored The Lucky Ones: A Review of LuckySpin Casino
- রিকশার গ্যারেজে মালিকের রক্তাক্ত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
- চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৮
- রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল
- একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
- চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি



