লামা (বান্দরবান) প্রতিনিধি :
উপজেলার গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল হোসেনের এর উপর হামলাকারীদের বিচারের দাবীতে মিছিল ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। বুধবার গজালিয়া গ্রামের নারী-পুরুষ একত্রিত হয়ে ফেস্টুন-ব্যানারসহ একটি মিছিল নিয়ে লামা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার দুপুরে গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার রবিউল হোসেন লামা সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে লামা বাজারের শুক্কুর স্টোরে লেনদেন মেটাতে যায়। সেখানে উৎ পেতে থাকা সঞ্জিত দাস, আলমগীর ও কুদ্দুস তার উপর হামলা করে দু’লাখ চৌদ্দ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীদের উপর্যপুরি লাথি ও কিল ঘুসিতে আওয়ামীলীগ নেতা রবিউল হোসেন মারাত্বক আহত হয়। বর্তমানে তিনি লামা সদর হাসপাতালে চিকিসাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। এ ঘটনায় লামা থানায় অভিযোগ হয়েছে এবং হামলাকারী দোকানদার কুদ্দুসকে পুলিশ আটক করেছে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, রুহুল আমিন, আহতের ভাই শফিউল ইসলাম ও বাবুল হোসেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ