সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই মাস পর ভিজিডি কার্ডের মাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে মাল বিতরণের মধ্যে দিয়ে এর সূচনা করা হয়। মাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী সরকার। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাক অফিসার ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম সরকার, ইউপি চেয়ারম্যান নজমুল হুদা। উপজেলা মহিলা বিষয়ক অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভিজিডি কার্ডধারীর সংখ্যা ২ হাজার ৭৩৮ জন। এর মধ্যে বামনডাঙ্গা ইউনিয়নে ২১০ জন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী সরকার জানান, এবারে প্রথম অনলাইনের মাধ্যমে তালিকা করা হয়। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২ মাস পিছিয়ে যায়। তবে কার্ডধারীরা মাল কম পাবে না। এক সাথে দুই মাসের মাল বিতরণ করা হচ্ছে। ২০১৮ সারের ৩১ জানুয়ারী হতে পুরাতন কার্ডের মেয়াদ শেষ হয়েছে।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



