বেনাপোল থেকে এম ওসমান
ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ২২১ সদস্যের একটি স্কাউট প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১০ম বাংলাদেশ ও তৃতীয় সেনসো স্কাউট জাম্বুরী উপলক্ষে তারা পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের হরিদাসপুর চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্টে প্রবেশ করেন।
এর আগে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে এসে পৌঁছালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল ও বাংলাদেশ স্কাউটের যশোর শাখার সহকারী পরিচালক শেখ ছালমা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে সোহাগ পরিবহনের ৬টি বাসে করে নেওয়া হয়।
ভারতীয় স্কাউট টিমের দলনেতা অনুপ সরকার বলেন, ভারতের বিভিন্ন প্রদেশের ২২১ জন স্কাউট সদস্য নিয়ে ঢাকার উদ্দেশে এসেছেন। ঢাকার গাজীপুরে সার্কভুক্ত বিভিন্ন দেশ থেকে স্কাউট টিমের সদস্যরাও সেখানে থাকবেন। এতে শিক্ষার্থীরা যেমন জ্ঞান অর্জন করবে তেমনি সার্কভুক্ত দেশগুলোর পরস্পরের মধ্যে সোহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়বে বলে জানান তিনি।
বাংলাদেশ স্কাউটের যশোর শাখার সহকারী পরিচালক শেখ ছালমা বলেন, আগামী ১৪ মার্চ পর্যন্ত স্কাউটের প্রতিনিধিরা বাংলাদেশে অবস্থান করবেন। পরে তারা নিজ নিজ দেশে ফিরবেন।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার ২২১ সদস্যের একটি ভারতীয় স্কাউটস দল বাংলাদেশে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন ।
সর্বশেষ সংবাদ
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
- Полный обзор 1win казино Mobile App: особенности и функциональность



