আগামী ১৮-২২ মে হতে কমিউনিটি পুলিশিং সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচী সমূহের সম্ভাব্য রূপরেখা নিয়ে ৬ মে সকাল ১১টায় সিএমপি’র সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং এর মাসিক সভা অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়কারী সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (পিপিএম-সেবা) সিএমপি । কমিউনিটি পুলিশিং মহানগর কমিটির সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন এর উপস্থাপনার মাধ্যমে আলোচনা সভা শুরু তে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম. মোস্তাইন হোসেন , সদস্য এডভোকেট রেহেনা কবির রানু, নোমান আল মাহমুদ, বাংলাপোষ্টবিডিডটকমের পরিচালনা পর্ষদ সদস্য হাজী জহুর আহম্মদ কোং,সহ কমিউনিটি পুলিশিং মহানগর কমিটির সদস্যবৃন্দ । সভাতে চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

কমিউিনিটি পুলিশিং সপ্তাহ সফল ভাবে পালন করার জন্য চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী, স্কেটিং রোড শো, প্রায় এক হাজার উঠান বৈঠক, মোমবাতি প্রজ্বলন, নাটিকা প্রদর্শনী ও জনসচেতনতা মূলক প্রচারনার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে সিএমপির জনসংযোগ কর্মকর্তা সংবাদ মাধ্যম কে জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সালেহ মোহাম্মদ তানভীর বলেন, কমিউনিটি পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পুলিশিং সেবাকে আরো বেগবান করার আহ্বান জানান। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং ও জঙ্গি বিরোধী সমাবেশ পরিচালনার মাধ্যমে মাদক দ্রব্যের ব্যবহার ও ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের জন্য সকল কমিউনিটি পুলিশিং এর সদস্যদের প্রতি আহ্বান জানান। কমিউনিটি পুলিশিং সপ্তাহ পালনে সকল থানা ভিত্তিক কর্মসূচি পালনে উপ কমিটি করে বৃহত এই আয়োজন সহায়তার করার আহবান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ