ফেনী পৌরসভাস্থ ছাগলনাইয়া দক্ষিণ সতর রৌশন ফকির দরগাহ মাদ্রাসার নতুন পাঠবই বিতরণ উৎসব মোহাম্মদ নুর নবীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার পৃষ্ঠপোষক পরিবারের সদস্য পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন মির্জার বাজারের বিশিষ্ট ব্যবাসয়ী মোহাম্মদ মির্জা শিমুল, নুরুল আবচার মোহন মেম্বার, হাফেজ ফারুক আহমদ, মাদ্রাসার সুপার হাফেজ আব্দুল হক নোমান প্রমুখ। শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ রবিউল হোসেন বাবুকে মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষকবৃন্দ সম্মানা ক্রেষ্ট প্রদান করেন।


