টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে। আজ রাত ১০ টায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিনিময় পরিবহনের বাসটি ঢাকা থেকে ধনবাড়ি যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে এলে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে ১৫/২০ ফুট নিচে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনার পর ফায়ার সার্ভিস পুলিশ জনতাসহ এলাকাবাসী উদ্ধার কাজে যোগ দেয়। ঘটনাস্থলে দুই মহিলাসহ সাতজন মারা যায়। নিহতদের লাশ ঘাটাইল হাসপাতালে রাখা হয়েছে।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যান্য আহতদের ঘাটাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হল গোপালপুরের আছমা(৩০), চন্দন(৩২), ধনবাড়ির দিঘপাইতের রহিম (৫০), নারায়নগঞ্জের সোনারগাঁয়ের নুরে আলম(২৮) ও শানতা (২৫)।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ