চন্দনাইশের কেশুয়াস্থ আলহাজ্ব ছাবের মাস্টার-ডা. ফারুকী ফাউন্ডেশনের উদ্যোগে জেলা ও দায়রা জজ- মানিকগঞ্জ মো. শহিদুল আলম ঝিনুকের সহযোগিতায় ২২ ডিসেম্বর শনিবার এলাকার গরিব ও অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র-কম্বল বিতরণ করা হয়। বরমা ইউনিয়নের বরমা সেবন্দি রাউলিবাগ ও বাতাজুড়ির বিভিন্ন এতিমখানার গরিব ও অসহায় ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে বরমা ডিগ্রি কলেজ মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ শহিদুল আলম ঝিনুক। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা। অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি মোরশেদুল আলম পেয়ারু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান ফারুক, মাস্টার কাজী আবুল কালাম আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সেলিম হোসেন, বরমা ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের আহবায়ক সরওয়ার কামাল লিটন, মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন, গ্রামের গরিব ও অসহায় দুঃখী মানুষের প্রতি সহযোগিতা করা বিত্তবানদের দায়িত্ব। এ ফাউন্ডেশন গরীবদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করল। সবাইকে প্রতিবেশী দরিদ্রদের প্রতি পাশে থাকার আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন
- চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান



