আল-হেলাল,সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জে কালবৈশাখি ঝড়ের সময় আতংকে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সুরমালা দাস (৬০) সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর মল্লিকপুর এলাকার মৃত সুকেন্দ্র দাসের স্ত্রী। অন্যদিকে কালবৈশাখির সময় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় হযরত আলী (২৪) নামে এক পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিহত হযরত আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। সোমবার ভোরে পৃথক এই ঘটনা ঘটে। সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী মল্লিকপুর এলাকার বাসিন্দা ফরিদ মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কালবৈশাখি ঝড়ের সময় আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস নিহত হয়েছেন। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কালবৈশাখি ঝড়ের সময় আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরমালা দাস নিহত হয়েছেন। ওসি আরও জানান, অন্যদিকে ভোরে একটি ইঞ্জিন নৌকাযোগে পাথর উত্তোলন করতে জেলা সদরে আসছিলেন সফিক মিয়াসহ আরও দুইজন। পথিমধ্যে শহরতলীর আব্দুজ জহুর সেতুর কাছে আসলে আকস্মিক কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় অপর দুইজন সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও তিনি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে রোববার রাতের কালবেশাখি ঝড়ে পৌর এলাকার শতাধিক ঘরবাড়ী ও বিদ্যুৎ লাইন বিপর্যস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আয়্যুব বখত জগলুল।
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



