শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ইতিমধ্যে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়েছেন।

আজ  বুধবার ১২ ডিসেম্বর  সকাল ৮টা ২৩ মিনিটে ঢাকার গণভবন থেকে রওনা হয় শেখ হাসিনার গাড়িবহর। সড়ক পথে ঢাকা থেকে গোপালগঞ্জে গিয়ে ফেরার পথে বুধ ও বৃহস্পতিবার প্রায় এক ডজন জনসভা ও পথসভায় তার বক্তব্য দেয়ার কথা রয়েছে ।

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করবেন তিনি। এরপর দুপুর ৩টায় কোটালীপাড়ায় স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর সড়ক পথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মাঠে ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলেও জানান আব্দুর রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ