বেনাপোল প্রতিনিধি
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৯ জনকে আটক করছে। এবং পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ৯ জন নারী পুরুষ শিশু অনুপ্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৯ জন নারী- পুরুষ ও শিশুকে আটক করা হয়। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ ৫ জন নারী ও ১টি শিশু রয়েছে। আটকৃতদের বাড়ী নড়াইল, মাগুরা ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায়। অপর দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ( পিবিজিএমএস) জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৯ জন নারী পুরুষ শিশুকে আটক করা হয়েছে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে। এবং পুটখালী সীমান্ত থেকে আটককৃত মাকদদ্রব ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।
সর্বশেষ সংবাদ
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত



