শিহাব উদ্দিন
হাব নির্বাচন ২০১৭ তে বিপুল ভোটে জয়লাভ করায় লোহাগাড়ার কৃতি সন্তান জনাব আলহাজ্ব মাহমুদুল হক পেয়ারু সাহেবকে তাঁর গ্রামের নিজ বাড়ির কার্যালয়ে ফুলেল সংবর্ধনা জানান লোহাগাড়ার ঐতিহাসিক সামাজিক,সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন এম-২০ একতা সংঘ। গত রাত আনুমাণিক ৮টার সময় উক্ত সংগঠনের উপদেষ্টামন্ডলীর অন্যতম প্রভাবশালী সদস্য,বিশিষ্ট শিক্ষানুরাগী,ক্রীড়াব্যক্তিত্ব এবং সমাজসেবক শ্রদ্ধেয় তারেক শিবলু সাহেবের নেতৃত্বে প্রায় ১০ জনের একটি টিম যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করেন। এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
জনাব রাশেদুল আলম-সাধারণ সম্পাদক এম-২০ একতা সংঘ।জনাব মুহাম্মাদ শাহজাহান,সহ-সাধারণ সম্পাদক,জনাব হাফেজ নোমান-অর্থ সম্পাদক,জনাব ফরহাদুল ইসলাম-উপ প্রচার সম্পাদক ও আসিফসহ অন্যান্যরা।
উল্লেখ্য যে, মাহমুদুল হক পেয়ারু সাহেব ‘হাব’নির্বাচনে কেন্দ্রীয় ই,সি, সদস্য এবং পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।তাঁর জয়ে লোহাগাড়া উপজেলাবাসীদের মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।। তার বিজয়ে লোহাগাড়ার রাজনীতিবিদ, সমাজসেবক,শিক্ষাবীদ,ব্যবসায়ী মহল,প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক পরিবারের সদস্যবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রাণঢালা অভিনন্দন জানিয়ে স্বাগত জানান। তিনি ইতিপূর্বে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারমান পদপ্রার্থী হিসেবে চরমভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই সাথে তিনি একজন সমাজ সেবক,শিক্ষানুরাগী এবং ক্রীড়া ও সাংস্কৃতিকমনা ব্যক্তি। এলাকার যুব সমাজকে নেশা থেকে দূরে রাখার জন্যে তিনি লোহাগাড়া উপজেলার আনাচে কানাচে খেলাধূলার প্রসার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন একজন নিবেদিত প্রাণ হিসেবে। তিনি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি হজ্ব কাফেলা সমূহের মধ্যে হক হজ্জ্ব কাফেলার স্বত্বাধিকারী।।
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



