সুনামগঞ্জ সংবাদদাতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন নিয়ন্ত্রিত সকল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সরকারদলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সাবেক জেলা প্রশাসক মোঃ ফয়জুর রহমান, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, সাংবাদিক ও মানবাধিকারকর্মী আল-হেলাল, বিন্দু তালুকদার প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী রোববার (৩০ এপ্রিল) হেলিকপ্টারযোগে অকাল বন্যায় বিধ্বস্থ সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। ওইদিন বিভিন্ন হাওর পরিদর্শন শেষে জেলার শাল্লা উপজেলাধীন শাহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফসলহারা কৃষকদের মাঝে ত্রাণ বিতরণসহ এক জনসভায় ভাষন দেবেন তিনি।
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



