রাজশাহীর পবা উপজেলায় কর্ণহারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার আফি নেপাল পাড়ায় এ ঘটনা ঘটে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর গুলিবিদ্ধ ওই মাদক ব্যবসায়ী কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ