আল-হেলাল,সুনামগঞ্জ
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারনকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করনের লক্ষ্যে সুনামগঞ্জে প্রেসব্রিফিং সম্পন্ন হয়েছে।আজ বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের উকিল পাড়াস্থ প্রেসক্লাব মিনলায়তনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায় কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা এই ১০ টি বিশেষ উদ্যোগ সকলের মাঝে উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও প্রেসব্রিফিং এ বক্তব্য রাখেন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ