প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন রবিবার (১৬ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, লঘু অপরাধে বিভিন্ন মামলায় কারাগারে আটক আসামিরা তাদের ‘অপরাধ স্বীকার করায়’ প্রধানমন্ত্রীর নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে আজকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে।

পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ