সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ মাদক মামলার ব্যবসায়ী ও বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আশাশুনি উপজেলা থেকে দেশি ওয়ান সুটার গান, তালা উপজেলা থেকে দেশি রিভলবর, দুই রাউন্ড গুলি, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৯ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৯ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ৯ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ