মফিজ সিকদার
পেকুয়ায় জাতীয় পার্টির উদ্যেগে আনন্দ র্যালী ও শোকরানা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এক আনন্দ র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌমুহনীস্থ ভাই ভাই মার্কেটের তৃতীয় তলায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংগঠনের সভাপতি এস.এম মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এক শোকরানা সভা অনুষ্টিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম.দিদারুল করিম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, জেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম, উপজেলা মহিলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোমেনা সোলতানা ছুট্টু, বারবাকিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক শহিদুর রহমান ওয়ারেচি, টৈটং ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল খালেক, শিলখালী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আলম ফরায়েজী, টৈটং ইউনিয়ন মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক দিলোয়ারা বেগম প্রমুখ। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ রাডার ক্রয় দূর্নীতি মামলা থেকে খালাস পাওয়ায় সভার শুরুতে শোকরানা সভা করা হয়। সভায় মোনাজাতের মাধ্যমে তার দীর্ঘায়ু কামনা করা হয়েছে। পরে সভা শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



