আজ সকালে ৪নং চাঁন্দগাও ওয়ার্ডে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন “চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃ খনন, ড্রেন সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন” প্রকল্পের কাজ ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে সরেজমিনে কাজগুলো পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা ও পরামর্শক (কনসালটেন্ট) ও সিডিএর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় সিডিএ চেয়ারম্যান সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীও ছিলেন।
এসময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম সমবেতদের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রামবাসীর দুঃখ অন্তর থেকে অনুভব করেই জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নিয়ে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাই বাংলাদেশ সেনা বাহিনী কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। আমাদের সবাইকে একটু ধর্য্য ধারণ করতে হবে। একদিনে এ সমস্যার সমাধান হবে না। জনসচেতনতায় পারে জলাবদ্ধতা মুক্ত নগরী গড়তে। সবাই সজাগ হলে জলাবদ্ধাতা থেকে সহজে মুক্তি মিলবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শওকত আলী, আবুল কালাম, মো. হোসেন, সোলাইমান, মঞ্জুর আলম, সেলিম সরোয়ার, মো. হারুন, দিদারুল আলম খোক, আবদুল মান্নান, হাসান জামান, ইব্রাহিম সিকদার, দিদারুল আলম প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



