মো:উমর ফারুক
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরেক নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। বুধবার রাষ্ট্রপ্রতির আদেশক্রমে উপ-সচিব হাবিবুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২০১৭ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে ১২ তম উপ-উপাচার্য নিয়োগ দিয়েছিল রাষ্ট্রপতি। বর্তমানে তিনিসহ অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এ পদে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ এর (সংশেধিত) ১৩ (১) ধারা অনুযায়ি রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরি মো. জাকারিয়াকে আগামী ৪ বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। বৃহষ্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার। তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির চিঠি পেয়েছি। তিনি শীঘ্রই যোগদান করবেন।
এ বিষয়ে অধ্যাপক জাকারিয়া বলেন, ‘আমি ঢাকায় আছি। ঢাকা থেকে আসার পর যোগদান করব।’
সর্বশেষ সংবাদ
- একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
- চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
- প্রশ্ন করার স্বাধীনতাই মুক্তবুদ্ধির প্রথম শর্ত
- The Thrill of Pin-Up Kazino Azərbaycan: Aviator və Crash Oyunları Explained
- Så stöttar vi ansvarligt spelande utan spelpaus
- Framtiden för online gaming och EU casinon
- রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
- প্রতিদিন যেভাবে চিকেন খেলে শরীরের কোনো ক্ষতি হবে না
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করা যাবে


