রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বিশ্বে রোড মডেল। এই রোড মডেল হিসেবে দেশের মধ্য আমরাই এখন এগিয়ে আছি। আমাদের এই অগ্রযাত্রা দেশের অন্যান্য উপজেলার চেয়ে অনেকগুন অনেকাংশ বেশি। আর এটি সম্ভব হয়েছে সাংবাদিকসহ রাউজানবাসির সহযোগিতায়। কারন রাউজান এখন শিক্ষা ক্ষেত্রে স্কুল ফিডিং কার্যক্রম, আধুনিকায়ন, বৃক্ষরোপণে রাউজান উপজেলা দেশ সেরা, মাল্ডিমিডিয়াতেও এ উপজেলার শিক্ষক দেশ সেরা, সেরা বিদ্যালয় সভাপতিসহ নানা ক্ষেত্রে আমাদের এ অগ্রযাত্রা এখন দেশের মধ্য মডেল হিসেবে পরিনত হয়েছে। হয়েছে শতভাগ বিদ্যুতায়িত এলাকা, হচ্ছে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান আইটি ভিলেজ, আইটি পার্ক, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ নানান প্রকল্ল। ইতোমধ্য বাস্তবায়িত হয়েছে শতশত প্রকল্প। যা রাউজানকে এগিয়ে নিয়েছে অনেকদুর। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে জননেত্রী শেখ হাসিনার ভিষন বাস্তবায়নে রাউজান হবে দেশের অন্যতম অগ্রগামি উপজেলা। তিনি গত (২১/০৭/১৮ইং) শনিবার সন্ধ্যায় নগরীর দি কিং অব চিটাগাং এ রাউজান প্রেস ক্লাব সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, সংগঠনের সাবেক সভাপতি মীর আসলম, সাবেক সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি এম. বেলাল উদ্দিন, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক এম. নেজাম উদ্দিন রানা, এস.এম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন, এম.রমজান আলী প্রমূখ।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



