মো. ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি
লামা পৌরসভা এলাকায় যাত্রীবাহি টমটম গাড়ি উল্টে শিশুসহ ৭ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে এগারটায় লামা-সুয়ালক সড়কের টি.টি.এন্ড.ডি.সি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মিমা (১৮), সুমাইয়া আক্তার (৭), রিক্তা (১৮), আনোয়ারা বেগম (৪৫), রাজিয়া বেগম (৩০), প্রিয়া (৩০) ও চাম্পা (৪৫)। আহতরা সবাই পৌরসভার চাম্পাতলী ও চেয়ারম্যান পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ রফিক আহতদেরকে দেখতে যান।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যাত্রী বোঝাই করে একটি টমটম গাড়ি সকাল ১০টার দিকে টি.টি.এন্ড.ডি.সি এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা নারী ও শিশুসহ ৭ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে গত বৃহস্পতিবার দুপুরে লামা-ফাঁসিয়াখালী সড়কের কুমারী এলাকায় জ্বালানী কাঠ বোঝাই একটি পিকআপ গাড়ি খাদে পড়ে চালকসহ ৪ জন আহত হয়। এ ঘটনায় আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেনস্থানীয়রা । টমটম গাড়ি উল্টে ৭ যাত্রীসহ ১১ জন আহত হওয়ার সত্যতা লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম নিশ্চিত করেন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



