মুস্তাক মুহাম্মদ,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার সাতমাইল আমতলা নামক স্থানে মরিয়ম(৮) নামক প্রথম শ্রেণীতে পড়া এক শিশু মাছ বহণকারী পিকআপের ধাক্কায় মৃত্যু বরণ করেছে। সে সাতমাইলের মুস্তাক গাজীর মেয়ে । প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল এগারোটার দিকে মরিয়ম যশোর – সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিল; এই সময় সাতক্ষীরার দিক থেকে আসা মাছবহণকারী পিকআপ মরিয়মকে ধাক্কা দেয় ।এত ঘটনাস্থলে মরিয়মের মৃত্যু হয়। এব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই আফজাল জানান, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি বিবেচনাপূর্বক সমাধান করা হয়েছে।



