সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আজ সোমবার উপজেলার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে আব্দুল মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞার সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ডি ডব্লিউ ডিগ্রী কলেজের প্রভাষক কৃষ্ণা রানী সরকার, নমিতা রানী সরকার, আব্দুল আজিজ সরকার, মেধার বিকাশ কেজি স্কুলের পরিচালক এনামুল হক, জনি সরকার প্রমূখ। সভায় বাল্য বিয়ে, মাদক ও জুয়া প্রতিরোধের বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



