নবীন চৌধুরী
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগ ও সাধারণ জনগণের সাথে আলোচনা সভা, দোয়া মাহফিলে যোগদান করে ইফতার করবেন স্থানীয় এমপি আলহাজ এমএ মালেক। ইতোমধ্যেই ১লা রমজান থেকে এ পর্যন্ত ৬টি ইউনিয়নের জনগণের সাথে ইফতার করেছেন। গত ১৮মে বালিয়া ইউনিয়ন, ১৯মে ধামরাই ইউনিয়ন, ২০মে নান্নার ই্উনিয়ন ও ২২মে চৌহাট ইউনিয়ন, ২৪মে যাদবপুর ইউনিয়ন করেছেন।শুক্রবার ধামরাই ভাড়ারিয়া ইউপিতে ইফতার মাহফিল আলোচনা সভায় ঐ ইউপি চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি এম.এ মালেক। এছাড়া অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা আইন বিষয়ক সম্পাদক তারেক রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক আ: গনি ,স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা: জিয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মৃদুল আল মামুন জয়, পৌর যুবলীগের সভাপতি আমিনুর ইসলাম, যবুলীগের নেতা মানছুর রহমান, আব্দুল রহমান ও ছাত্রলীগের নেতা হাবিব প্রমুখ। উল্লেখ্য, ঢাকা-২০,ধামরাই আসনে বিভিন্ন পর্যায়ের প্রায় হাফ ডজন আওয়ামী লীগ নেতা মনোনয়ন চাইবেন বলে শুনা যাচ্ছে। কিন্তু এমপি এম এ মালেক ছাড়া কোন প্রার্থী এলাকার জনগনের সাথে ইফতার মাহফিলে যোগদান করতে দেখা যায়নি।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী


