বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরের একটি বাথরুম থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালে বন্দরে নিয়োজিত আনসার সদস্যদের সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুলিশ বন্দরের ১১ নং শেডের পেছনের একটি বাথরুম থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নাশকতামূলক কর্মকান্ডের লক্ষ্যে এই বোমাগুলো মজুদ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই এহসানুল হক বলেন, আনসার সদস্যদের সংবাদের ভিত্তিতে ১১নং শেডের পিছনের একটি পরিত্যক্ত বাথরুমের তালা ভেঙে ১০টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে গোলযোগ চলছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসীরা এ বোমাগুলো দিয়ে নাশকতা সৃষ্টির জন্য মজুদ করে রেখেছেন। বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রীয় করার জন্য থানায় আনা হয়। কে বা কারা এ বোমা মজুদ করেছে সে ব্যাপারে তদন্ত করে বের করা হবে বলেও জানান তিনি।
বেনাপোল বন্দরে নিয়োজিত আনসার বাহিনীর প্লাাটুন কমান্ডার মহিদুল ইসলাম বলেন, বোমাগুলো দেখে থানায় খবর দিলে পুলিশ এসে বাথরুমের তালা ভেঙে দুটি ব্যাগ থেকে ১০টি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সর্বশেষ সংবাদ
- চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস, এগুলো আমরা অ্যালাউ করব না: স্বরাষ্ট্রমন্ত্রী
- শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
- দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা
- হাসনাত আবদুল্লাহ ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’
- পরীক্ষা দুই দিন পেছালে কী হতো? শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
- চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
- শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি জানিয়ে সায়েন্সল্যাব ছেড়ে সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীরা
- জলাবদ্ধ কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা



