হিমেল তালুকদার, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের ১১টি পদে নির্বাচিত হয়েছে।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাড.আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন: সহ-সভাপতি রফিজ উদ্দিন ও মোবারক হোসেন, সহকারী সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদ ইকবাল, লাইব্রেরী সেক্রেটারী এ্যাড. আনোয়ার হোসেন, ট্রেজারী সেক্রেটারী মাসুদা পারভীন, কমন রুম ও কালচারাল সেক্রেটারী এ্যাড. শাহজাহান কবীর, সদস্য পদে নির্বাচিতরা হলেন- আ’লীগ সমর্থিত এ্যাড.আব্দুস সোবাহান, বিএনপি সমর্থিত এ্যাড. সিরাজুল ইসলাম, এ্যাড.নুরুল ইসলাম, এ্যাড. ইয়াসমিন আরা মুক্তি।

জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ১৭২জন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এ্যাড. আব্দুল হামিদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ