মোঃ গেলাজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভাঙ্গন প্রতিরোধের দাবী জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসি।
গতকাল মঙ্গলবার নদী ভাঙ্গন এলাকা লালচামার খেয়া ঘাটে তিস্তা নদীর তীরে শত শত নারী-পুরুষ ভাঙ্গন ঠেকানোর দাবীতে মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান মাজেদ, জেলা পরিষদ সদস্য জামিউল আনসারী লিংকন, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, চন্ডিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল ইসলাম, নুরে আলম সিদ্দকী প্রমুখ। বক্তাগণ বলেন চন্ডিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের সিংগিজানী, লাল চামার, ভাটি কাপাসিয়া ও উত্তর শ্রীপুরের বাবুর বাজার তিস্তা নদীর ভাঙ্গনের কবলে পড়ে শত শত ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হচ্ছে। সরকার অনতিবিলম্বে এ ভাঙ্গন প্রতিরোধ না করলে আগামী বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙ্গে ওই সব এলাকার পশ্চিম অঞ্চলের হাজার হাজার বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজারসহ গুরত্বপূর্ণ স্থাপনা বিলীন হবার সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ সংবাদ
- চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস, এগুলো আমরা অ্যালাউ করব না: স্বরাষ্ট্রমন্ত্রী
- শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
- দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা
- হাসনাত আবদুল্লাহ ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’
- পরীক্ষা দুই দিন পেছালে কী হতো? শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
- চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
- শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি জানিয়ে সায়েন্সল্যাব ছেড়ে সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীরা
- জলাবদ্ধ কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা



