মে দিবস উদযাপন করবে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব। এই উপলক্ষে আগামীকাল বিকাল ২ ঘটিকায় চট্টগ্রাম একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্টিত হবে ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাঃ মোঃ আফসারুল আমিন, বিশেষ অতিথি থাকবেন দৈনিক পূর্বদেশ এর সম্পাদক মুজিবুর রহমান ,দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ এর সম্পাদক সৈয়দ উমর ফারুক, চট্টগ্রাম চেম্বার এন্ড ইন্ড্রাষ্টিজ এর পরিচালক এম এ মোতালেব, এস এন এন ২৪ডটকম এর সম্পাদক এস এম শহিদুল্লাহ, কেন্দ্রীয় শ্রমিক লীগ বাংলাদেশ রেলওয়ে এর সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ ও চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম । চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি এম. আলী হোসেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।



