এস এম জহিরুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কারখানা কর্তৃপক্ষের অরক্ষিত গর্তে পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই শিশু। বুধবার বেলা সাড়ে ১১টায় আরএকে সিরামিক্স কারখানার বিষাক্ত বর্জ্য রাখার অরক্ষিত গর্তে পরে তারা গুরুতর আহত হয়। আহতরা হলেন স্থানীয় রিদিশা নিটেক্স কারখানার শ্রমিক নীল মিয়ার ছেলে সানমনি (৬) ও পারভেজ (৫)।
স্থানীয় পল্লী চিকিৎসক শাহিন জানান, দুই শিশু গর্তে ডুবে গেলেও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধারের কোনো ব্যবস্থা না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গর্ত থেকে মুমূর্ষ অবস্থায় সানমনি ও পারভেজকে উদ্ধার করে স্থানীয় তানিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সানমনির অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের পরামর্শ দেন ওই হাসপাতালের ডাক্তাররা।
সানমনির বাবা নীল মিয়া জানান, কারখানার অরক্ষিত গর্তে পরে তার ছেলে গুরুতর আহত হলেও কারখানা কর্তৃপক্ষ চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করায় স্থানীয়দের বিক্ষোভের মুখে কারখানার লোক পরিচয়ে সাইফুল ও শাহিনকে ঘটনাস্থলে পাঠিয়ে মীমাংসার প্রস্তাব দেয়। পরে তোপের মুখে সানমুনিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো ব্যবস্থা করেন।
কারখানার মানব সম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক এসএস আবেদীন জানান, ওই স্থানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কিছুদিন যাবত নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে। আর এ সুযোগেই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। দুই শিশুর চিকিৎসার দায়ভার আমরা বহন করবো।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



