বেনাপোল প্রতিনিধি

স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে বীর শ্রেষ্ট্র শেখ নুর মোহাম্মদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন, সশস্ত্র সালাম প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালের প্রথম প্রহরে পুুষ্পস্তবক অর্পন ও সশস্ত্র সালাম প্রদান করেন বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের পরিবারের সদস্যগন,স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যাক্তিবর্গ।
এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা ষ্টেডিয়ামে বীর শহীদদের স্বরণে জাতীয় পতাকা উত্তোলন, বিরবতা পালন,ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল,মুক্তিযোদ্ধা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ