কক্সবাজারের রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে মুক্তিযোদ্ধা সন্তানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক আনছারুল হক ভূট্টো।
রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব সাংবাদিক খালেদ হোসেন টাপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাংগঠনিক সম্পাদক এম আলা উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আজিম, সদস্য রুমি আহমদ চৌধুরী, রমজানুল উল্লাহ রঞ্জু, মুক্তিযোদ্ধা সন্তান তারেক আহমদ, আনোয়ার কামাল বাদল, ডা. শফিকুল আজম, দিলীপ বড়ুয়া, শংকর বড়ুয়া, বাপ্পা বড়ুয়া, অনিক বড়ুয়া, হারুন অর রশিদ, শাহাদাৎ হোসেন, এসএম মাসুদ, ডা. শ্যামল শর্মা, রশিদ আহমদ জসিম, আবু বকর ছিদ্দিক, সাহেজুর আলম, এজাওয়াত উল্লাহ মহব্বত, মুবিনুল হক বাবুল, ছালেহ আহমদ, অসীম বড়ুয়া, অনিক বড়ুয়া প্রমূখ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেফারি ওমর ফারুক মাসুম ও আবদুল মালেক।
সভায় প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি মতামতের ভিত্তিতে উপস্থিতির সকলের কাছ থেকে অনুমোদন নেয়া হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহজাহান, রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের নেতৃত্বে আধুনিক মডেল উপজেলা গড়ার প্রত্যয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের এগিয়ে আসতে হবে।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



