মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে শনিবার দুপুরে আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক স্বাধীন বাংলার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। বিএনপি নেতা কবির হোসেন, কামাল উদ্দিন, আবুল কাশেম, আব্দুর রশিদ, সরু মিয়া, ফারুক হোসেন, মনির মিয়া, জাকির হোসেন, জহির উদ্দিন, রোশন মিয়া, ইকবাল হোসেন ও এরশাদ মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন। স্থানীয় আওয়ামীলীগ আব্দুল খালেক মেম্বারের সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম শাহেদের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, মোস্তাক আহমেদ মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন, রহিমপুর হেজাজিয়া এতিমখানার তত্বাবধায়ক কাজী মোহাম্মদ লোকমান, আক্তার হোসেন মেম্বার, শাহজাহান মিয়া মেম্বার, মজিব মিয়া মেম্বার, ময়নুল হোসেন মেম্বার, আশরাফ মেম্বার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, ইউনুস মিয়া, আক্তার হোসেন ও মান্নান মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যায়। তাই দেশ ও জাতির উন্নয়নে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশ ও দেশের মানুষ ভাল থাকে। সে লক্ষে কাজ করতে হবে।
সর্বশেষ সংবাদ
- আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ



