মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে ‘কমন ইল্যান্ড’ নামে এক বিরল প্রজাতি প্রাণীর শাবকের জন্ম হয়েছে। বাংলাদেশে এ প্রাণীর এটিই প্রথম বাচ্চাদানের ঘটনা।
নারী শাবকটি নিয়ে পার্কে এখন এ প্রজাতির প্রাণী তিনটি। নারী কমন ইল্যান্ড ১থেকে ৩ এবং পুরুষ কমন ইল্যান্ড ৪ থেকে ৫ বছরের সমধ্যে প্রজনন সক্ষম হয় ২৬ ফেব্রুয়ারী সোমবার সকালে সাফারী পার্কের উম্মুক্ত পরিবিশে কমন ইল্যান্ড শাবকটির জন্ম দেয়।
সাফারী পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মোঃ সারোয়ার হোসাইন খান বলেন, এটি এন্টিলব জাতীয় আফ্রিকান প্রাণী। ইথিওপিয়া থেকে এঙ্গোলা এবং মুজাম্বিক, নামিবিয়া অঞ্চলে এদের বসবাস। শাবকটি জন্মাবার পর পরই উঠে দাঁড়িয়েছে। শাবকটি দু থেকে তিনমাস পর্যন্ত মায়ের দুধ খাবে। এরপর ধীরে ধীরে অন্য খাবারের প্রতি ঝুঁকবে।
তিনি জানান, ২০১৫ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে নারী ও পুরুষ দুটি কমন ইল্যান্ড পার্কে আনা হয়। এদের বর্তমান বয়স কমপক্ষে ৬ বছর। আরও কমপক্ষে এক বছর পর প্রাকৃতিকভাবে আবার তাদের মধ্যে প্রজনন ক্ষমতা গড়ে উঠবে। এদের গর্ভকালীন সময়সীমা ৮ থেকে ৯ মাস।
গাজীপুর বঙ্গবন্ধু শখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোতালেব জানান, তৃণভোজী প্রাণী হলেও কমন ইলান্ডের প্রধান খাবার গুল্মলতা, ঘাস, গাছের বাকল, নরম মূল। এদের প্রজনন পিরিয়ড বছরের যে কোনো সময় হতে পারে। তবে বর্ষা মৌসুম প্রজননের মূল সময়।
গাজীপুর বঙ্গবন্ধু শখ মুজিব সাফারী পার্কের প্রকল্প পরিচালক শামসুল আজম বলেন, বাংলাদেশে এ প্রাণী অন্য কোথাও নেই। প্রাকৃতিক পরিবেশে এদের জীবনকাল ২০ বছর। সংরক্ষিত পরিবেশে ২৫ বছর পর্যন্ত হতে পারে।



