মুহাম্মদ আতিকুর রহমান 
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (আনুমানিক ৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২১ মার্চ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের টঙ্গীর মধুমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে লুঙ্গি ও বিস্কুট রঙের পাঞ্জাবি রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী জংশন ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, মধুমিতা এলাকায় দেওতলা মসজিদ থেকে ওই ব্যক্তি নামাজ পড়ে বের হন। পরে সকাল পৌনে ৭টার দিকে মসজিদের কাছে রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনের ধাক্কায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ