বেনাপোল প্রতিনিধি

দীর্ঘ্ দিনের যানজট পূর্ণ যশোর-বেনাপোল মহা সড়কের শার্শার নাভারণ ও শার্শা বাজারের রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা অবশেষে আজ সকালে নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া’র নেতৃত্বে একদল পুলিশ উচ্ছেদ করেছে। অবশ্য এক সপ্তাহ আগে পুলিশ বাজারের দু’পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে। রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা থাকার কারনে রাস্তায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হত। আর এ কারনে বিভিন্ন দূর্ঘটনার স্বীকার হত সাধারন মানুষ।
নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া জানান, হাইওয়ে রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা থাকার কারনে রাস্তায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের দূর্ঘটনা ঘটে। যে কারনে উপর মহলের নির্দেশে রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এদিকে তার এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবসী।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ