রাবি প্রতিনিধি:
খালেদার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের মানববন্ধন, অবস্থান কর্মসূচীর মাধ্যমে আন্দোলন অব্যাহত রয়েছে। পূর্বঘোষিত কর্মসূচীর হিসেবে মঙ্গলবার দুুপুরে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে অবস্থান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
শিক্ষক ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক ড. ইফতিখারুল আলম মাসউদের সঞ্চালনায় বক্তারা বলেন, যারা শেয়ার বাজার লুট করে, মাদক ব্যবসায় জড়িত যে সকল মন্ত্রী থাকে তাদের বিচার হয় না। দেশে বিচার হয় ২ কোটি টাকার। সরকারের নগ্ন হস্তক্ষেপেই পরিকল্পিতভাবে মিথ্যা রায়ের মাধ্যমে কারাবরণ করতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। তিনি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসতে না পারে, মানুষের মাঝে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেজন্যই এ রায় দেওয়া হয়েছে। শুধু তাই না তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে।
অবস্থান কর্মসূচীতে সরকারকে চ্যালেঞ্জ করে বক্তারা বলেন, খালেদা জিয়াকে জেলে রেখেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিন। আপনার কোন মন্ত্রী আছে, যে তার আসনে বিজয়ী লাভ করতে পারে।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. এনামুল হক, আইবিএ বিভাগের অধ্যাপক ড. হাছানাত আলী, ম্যাটারিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিএম শফি, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এম ছয়েদুর রহমান প্রমুখ।
এসময় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য কে বি এম মাহবুবুর রহমান সহ কর্মসূচীতে প্রায় শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



