পটিয়ার কৃতি সন্তান, ঢাকাস্থ পটিয়া সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি টিকে গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ তৈয়বের কবর জেয়ারত করলেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ¦ সামশুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগ নেতা এম. এজাজ চৌধুরী, মাহমুদুল হক, এড. হোসাইন রানা, মিজানুর রহমান, কুসুমপুরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বাচ্চু, আনোয়ার উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী প্রমুখ।
পরে দুপুওে মুক্তিযোদ্ধা এম এ তৈয়বের গ্রামের বাড়ি পটিয়ার মনসায় তার কবরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, পটিয়ার সাংসদ আলহাজ¦ সামশুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ