নগরীর জনবহুল ওয়ার্ড চান্দগাঁওয়ের ভোটারদের মধ্যে গতকাল শনিবার শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিলি। সকাল ৯টায় ওয়াপদা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদের তত্ত্বাবধানে ও আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের সহযোগিতায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। উদ্বোধনী দিনে ভিআইপিদের মধ্যে স্মার্ট কার্ড সংগ্রহ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান, বিএনপি নেতা এরশাদ উল্লাহ, তরুণ আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, সাবেক কাউন্সিল নুরুল ইসলাম, নুরুল হক বীর প্রতীক, এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, সাংবাদিক সৈয়দ কামরুল হাবীব প্রমুখ।
উল্লেখ্য. চান্দগাঁও ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণে সময় লাগবে ৩৭ কার্যদিবস। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ পর্যন্ত নির্দিষ্ট এলাকা ভিত্তিক স্মার্ট বিতরণ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য চান্দগাঁও ওয়ার্ড অফিসে যোগাযোগ করা যাবে।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



