২৬শে জানুয়ারী শুক্রবার বাদে মাগরিব হতে গাউছিয়া কমিটি বাংলাদেশ ভাটিয়ারী কাজী পাড়ার জামে মসজিদ শাখার দ্বি- বার্ষিক সম্মেলন ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মুহাম্মদ রসুল হল কন্ট্রাক্টর’র সভাপতিত্বে ও জাহেদ হাসান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, উদ্বোধক কাজী নুরুল আবছার খোকন, আলোচক হিসেবে ছিলেন ,আলহাজ্ব মাওলানা নাছিম উদ্দিন, মসজিদের খতিব মাওলানা নুরুল কবির,রফিক উদ্দিন,মাওলানা মাহমুদুল হাসান,মুহাম্মদ ইছহাক, আল-আমিন,উপদেষ্টা লোকমান,সভাপতি মোজাম্মেল হোসেন, ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন, সাধারন সম্পাদক জানে আলম,সাংগঠনিক সম্পাদক রমজান আলী রুবেল ,ছাত্রসেনা উপজেলার সভাপতি আলী আকবর। বক্তারা বলেন, গাউছিয়া কমিটি পূন্য কাজ, সুষ্ট সমাজ পরিনত করার এবং আল্লাহ ও রাসূল (স:) এর সান্নিধ্য লাভ পাওয়ার প্লাটফরম। গাউছিয়া কমিটি সৎ চরিত্রের শিক্ষা দেই,মাদক-ইয়াবা মুক্ত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। সকলকে গাউছিয়া কমিটির পতাকা তলে আসার আহবান জানান। শিক্ষা সামগ্রী বিতরনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ ও উৎসাহ বৃদ্ধি পাবে। প্রতিবেদন পাঠ করেন, সাধারন সম্পাদক আবু নয়ন। এতে আরো উপস্থিত ছিলেন ,মাসুদ আলম,জসীম উদ্দিন,মুন্সি জাহাংগীর আলম,কালাম কন্ট্রাক্টর,সাহেদ হোসাইন রকি,সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন রনি,সাফয়ান,জাহেদ প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



