রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আ. জলিল খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (০১ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার মাছপাড়া রেলস্টেশনের আধা কিলোমিটার পশ্চিমে গাঁড়াল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. জলিল খান মাছপাড়া গাঁড়াল গ্রামের মৃত খুদি খানের ছেলে। রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার জানান, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনটি রাজবাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। বিকেল পৌনে ৫টার দিকে ট্রেনটি পাংশা উপজেলার গাঁড়াল নামক স্থানে পৌছালে ট্রেনের নিচে কাটা পড়েন আ. জলিল। এতে ঘঁনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার আ. গফুর খান বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



