মুহাম্মদ আতিকুর রহমান
অসহায়, পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে গাজীপুর জেলা পরিষদ কর্তৃক হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

২৭ ডিসেম্বর বুধবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান প্রধান অতিথি হিসেবে ৫০টি হুইল চেয়ার বিতরন করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ সুধীব কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক এডঃ মুঞ্জুর মোর্শেদ প্রিন্স, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম ও দিলরুবা ফাইজিয়া, সদস্য রাশিদা খন্দকার, মোঃ ওয়াজউদ্দিন মোল্লা ও মোঃ আনোয়ার হোসেন সরকার প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ব প্রতিবন্ধী দিবস- ২০১৭ এ সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদ কর্তৃক ১২টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ