মীর খায়রুল আলম,সাতক্ষীরা
মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ নির্মূল করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছে বিজিবি। মঙ্গলবার বেলা ১১ টায় দেবহাটা বিজিবি ক্যাম্পের আয়োজনে ক্যাম্পে শিক্ষক, সাংবাদিক, সুধীজনদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে মত বিনিময় করেন দেবহাটা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার জিন্নাত আলী শেখ। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দেবহাটা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দেবহাটা কলেজের প্রভাষক শেখ শরিফুল ইসলাম পলাশ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ও ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি কে.এম রেজাউল করিম, অর্থ সম্পাদক এম.এ মামুন প্রমূখ। এসময় বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে বয়ে চলা ইছামতি নদী দিয়ে অবৈধ পথে চোরাচালানী পণ্য, মাদক পারাপার যাতে না হয় সে ব্যাপারে বিজিবি কঠোর
নজরদারি রেখেছে। সাথে সাথে এলাকার শান্তি রক্ষায় এবং সরকারের উন্নয়নকে বাস্তবায়ন করতে বিজিবি কাজ করছে। তাছাড়া পূর্বের তুলনায় সীমান্ত অপরাধ কমিয়ে আনার পাশাপাশি চোরাচালান পুরোপুরি বন্ধ করতে অভিযান অব্যাহত রয়েছে।অপরাধীদের আইনের আওতায় আনতে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগীতা করার অনুরোধ জানানো হয়। মুক্তআলোচনায় বিজিবির কর্মকান্ডের প্রশংসা পাশাপাশি বক্তরাদের
বিভিন্ন প্রশ্নের উত্তর সঠিক ভাবে উপস্থাপন করায় ধন্যবাদ জানানো হয়।
সর্বশেষ সংবাদ
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
- Полный обзор 1win казино Mobile App: особенности и функциональность



